Wednesday, October 28, 2015

এক বিন্দু চোখের জল

একটিও কথা না বলে
কত কথা বলা হয়ে যায় -
আমার এক বিন্দু
চোখের জলে হিসেব লেখা হয়..
আমি দুর্বল
আমি অপ্রাকৃতিক ..
কারণ হিসেব না করে
হিসেবহীন ভালোবেসে
আমি হেরেছি ...
এক বিন্দু চোখের জল
হিসেব কেন রাখলাম না...

Sunday, October 4, 2015

কবিতা

খুব কাছাকাছি 
পৌছে গেলে 
আয়নায়ে যেমন 
নিজেকে ঝাপসা লাগে -
তোমার সঙ্গ ও 
তেমন 
খুব কাছাকাছিতে
রং হারিয়ে ফেলে -
দূর থেকে আলগা 
ভালোবাসলেই
যেন -
নিরা নারীতে পরিনত 
হবে -
কোনো রকম আশা 
ছাড়াই
জীবন গতিময় হয়ে
উঠবে -
আর রিনিঝিনি 
সেতারের সুরে
বাজাবে আমায়,
কল্পনায়||

Saturday, October 3, 2015

তুমি কি?

কতদিন মুখোমুখি বসে
গল্প হয়নি,
পুকুরের পার ধরে 
অন্যমনষ্ক হয়ে 
আজকেও হেটে এলাম আমি |
বুড়ো কৃষ্ণচুড়ার গাছে
ফুল নেই -
তুমি আমি যখন একমনে 
গল্প করতাম 
ওই গাছটার নিচে,
সময়ের কাঁটা হিসেব
ভুলে যেত -
বাড়ি ফেরার তারা লাগত
রাস্তার ভিড় 
কমে আসছে দেখে |

একটা নিস্তব্দ ছায়া
হটাৎ 
গায়ের সাথে লেগে
পাশ কাটিয়ে 
হনহনিয়ে হেটে গেলো,
পেছন থেকে দেখলাম
শেওলা পরা 
তুমি কি? -

রাস্তার দিক ভুলে
দিক ভ্রান্ত!!
আসতে চলো -
ইঁদুর দৌড়ে
ফার্স্ট, সেকেন্ড নেই |
হাত বাড়িয়েছি বন্ধু
হাতটি ধরো |

Monday, July 13, 2015

শঙ্খচিলের সোপান

..তোমায় ছোঁবে বলে পাখির ডানায় মেলি শঙ্খচিলের সোপান ..

Friday, July 10, 2015

তারে আমার বর্ষার উপহার

.. তোকে একফালি চাঁদ উপহার দেবো বলে আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘে ঢাকা ঘন কালো বর্ষার আকাশ.. সেই আকাশেই চোখ মেলে দিয়ে বললাম.. চাঁদ তুমি ফিরে দেখো তোমার পর্দার আড়াল থেকে .. ঘন বর্ষার ঝরনা ধারায় একটুখানি প্রেমে খাপে ভরে দিয়োগও তাহারে... বর্ষার উপহার..

Sunday, July 5, 2015

তুমি তো আছোই

..কবে কোনদিন তাকে পেয়েছিলাম মনের গভীরে.. হাস্য কৌতুকে.. নির্ভেজাল আলস্যে .. প্রান্তর ছুঁয়ে আসা পৃথিবীর বুকে একরাশ কালো বকের আড়ালে.. আজ বহুদিন পরও তার হিসেবের খাতায় আমি নেই .. বা আছি নিরবতায় .. কিন্তু তুমি তো আছোই সরবে গৌরবে...

Monday, July 7, 2014

তোর্ কেউ নেই

অপরাহ্ন্যের মাঝে আলো আধারিতে
মেঘের একলা আকাশ মাটির কলসিতে -
একফোটা জল টুপ টুপ পরে,
মেঘ চারিদিক, মেঘের বন্যা -
জল পরে টুপ টাপ চোখের পলকে
তোমার মেঘে ঢাকা পাখনা উড়ে দিগন্তে ..
বাধনহীন প্রেম কতবার চায় -

নেই তোর্ কেউ নেই.. তোর্ কেউ নেই||